চাকরির খবর: পঞ্চায়েতে বিভিন্ন পদে শিগ্রই শুরু হবে নিয়োগ, পরীক্ষার জন্য নেওয়া হবে না ফি

সম্প্রতি ত্রিস্তরীয় পঞ্চায়েতে সাত হাজার ২১৬টি শূন্যপদে নিয়োগের জন্য মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। খুব শীঘ্রই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে।

প্রার্থীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। জানা গিয়েছে, এই পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ করার জন্য কোনও ফি দিতে হবে না।

এই সিদ্ধান্তের ফলে আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে অনেক মেধাবী যুবক-যুবতী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার হাত থেকে রক্ষা পাবেন।

নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে কম্পিউটার টেস্ট।

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি নিয়োগ পোর্টাল তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে থাকছে লিখিত পরীক্ষা এবং সঙ্গে থাকছে একটি কম্পিউটার টেস্টও। ডিএলএসসি দায়িত্বে থাকবে প্রশ্ন তৈরি থেকে শুরু করে OMR শিট তৈরির। লাখ লাখ পরীক্ষার্থী এই পদগুলির জন্য আবেদন করবেন বলে মনে করা হচ্ছে। ফলে পরীক্ষা নেওয়ার জন্য রাজ্যের কোটি কোটি টাকা খরচ হবে।

নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে প্রযুক্তির ব্যবহার করা হবে।