Ram Mandir: রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি অনুদান দিয়েছেন এই ব্যক্তি, জেনেনিন টাকার অঙ্ক?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি নব নির্মিত রাম মন্দিরের দ্বারোঘাটন করবেন। রামলালাকে প্রতিষ্ঠা করা হবে গর্ভগৃহে। এই আবহে রাম মন্দির তৈরিতে ব্যক্তিগত ভাবে সর্ববৃহৎ অর্থ প্রদানকারী এক আধ্যাত্মিক গুরুর নাম সামনে এসেছে।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত সরযূ পাড়ের দেবালয় তৈরিতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে। এই অনুদানের মধ্যে উল্লেখযোগ্য অংশ এসেছে মোরারি বাপুর কাছ থেকে।
গুজরাটের ভাবনগরে জন্মগ্রহণকারী মোরারি বাপু রামায়ণের একনিষ্ঠ ভক্ত। তিনি রামচরিতমানসের হাজারেরও বেশি শ্লোক মুখস্থ করেছিলেন মাত্র ১২ বছর বয়সে। পরবর্তীকালে তিনি রামায়ণের নানা গল্প ও শ্লোকের ব্যাখ্যা করে জনপ্রিয়তা অর্জন করেন।
রাম মন্দির নির্মাণের ব্যাপারে মোরারি বাপু সবসময়ই উৎসাহী ছিলেন। তিনি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যও। ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোরারি বাপু ব্যক্তিগতভাবে ১১.৩ কোটি টাকা এবং তাঁর ভক্তদের কাছ থেকে আরও ৮ কোটি টাকা অনুদান দিয়েছেন।
মোরারি বাপুর এই দান রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান। তাঁর এই দানকে রাম ভক্তদের কাছে একটি অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মোরারি বাপু উপস্থিত থাকবেন বলে জানা গেছে।