SPORTS: ঈশানের জায়গায় সুযোগ পেলো রিঙ্কু সিং! বড় ঘোষণা করলো BCCI

দীর্ঘদিন ধরে নিয়মিত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রিঙ্কু সিংকে ভারতীয় ‘এ’ দলে জায়গা দেওয়া হয়েছে।
বিগত কয়েক মাস ধরে রিঙ্কু সিংয়ের উত্থান চোখে পড়ার মতো। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পর তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলেছেন। ১৪ ম্যাচে তিনি ৪৭৪ রান করেছেন।
তাঁর এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাঁকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় প্রস্তুতি ম্যাচের জন্য ভারতীয় ‘এ’ দলে জায়গা দেওয়া হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য ভারতীয় ‘এ’ দল:
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক)
সাই সুদর্শন
রজত পতিদার
তিলক ভার্মা
রিঙ্কু সিং
কুমার কুশাগ্র (উইকেটরক্ষক)
ওয়াশিংটন সুন্দর
শামস মুলানি
আর্শদীপ সিং
তুষার দেশপান্ডে
বিদওয়াথ কভারপ্পা
উপেন্দ্র যাদব (উইকেটরক্ষক)
আকাশ দীপ
যশ দয়াল
উল্লেখ্য, প্রথম ম্যাচে সরফরাজ খানকে রাখা হলেও তৃতীয় ম্যাচে তাঁকে বাদ দেওয়া হয়েছে।