স্পাইস জেটের বিমানের শৌচাগারে আটকে ছিলেন ১০০ মিনিট! ঘটনায় ক্ষুব্ধ যাত্রী

মুম্বই থেকে বেঙ্গালুরুগামী স্পাইস জেটের একটি ফ্লাইটে ৩৭ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে প্রায় ১০০ মিনিট আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
ওই যাত্রীর অভিযোগ, বিমানের শৌচাগারে যাওয়ার পর তিনি বুঝতে পারেন কোথাও হয়তো সমস্য়া কিছু হয়েছে। এরপর তিনি শৌচাগারের দরজা খোলার চেষ্টা করেন। ল্যান্ডিংয়ের সময় তিনি শৌচাগারের কমোডে বসে ছিলেন। ল্যান্ডিংয়ের ধাক্কায় তিনি ছিটকে পড়ে আহত হন।
বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করার পর ওই যাত্রীকে ৫০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।
ওই যাত্রী বলেন, “আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি শৌচাগারের মধ্যে ছিটকে পড়ছিলাম। কোনও চিকিৎসা পরিষেবাও সুযোগ ছিল না।”
স্পাইস জেটের পক্ষ থেকে বলা হয়েছে, ওই যাত্রীকে প্রয়োজনীয় সহায়তা করা হয়েছিল। তাঁকে প্রয়োজনীয় গাইডেন্সের ব্যবস্থা করা হয়েছিল।
ওই যাত্রী বলেন, “আমি ক্রু মেম্বারদের কাছে গোটা বিষয়টি জানানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাকে কোনও সহায়তা করেনি। শুধু আমাকে এক বোতল জল দেওয়া হল আর ক্ষমা চাওয়া হল। এটা ঠিক নয়।”