মোমো খাবে কে আগে? দুই গোষ্ঠীর তুমুল মারামারি, জেলেগেল ২ পড়ুয়া

গ্রেটার নয়ডায় মোমো অর্ডার নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার রাতের ঘটনায় অভিযুক্ত ২ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় মোমো অর্ডার দেওয়া নিয়ে। দুই পড়ুয়া একই সময়ে মোমো অর্ডার দেয়। কিন্তু বিক্রেতা প্রথমে অন্য পড়ুয়াকে মোমো দেয়। এ নিয়ে দুই পড়ুয়ার মধ্যে বচসা শুরু হয়।

খবর পেয়ে আরও বেশ কয়েকজন পড়ুয়া ঘটনাস্থলে ছুটে আসে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অভিযুক্তরা মোমো দোকানের ভাঙচুরও করে।

ঘটনার খবর পেয়ে বিটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত দুই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের স্থানীয় ম্যাজিস্ট্রিটের আদালতে তোলা হয়। অভিযুক্তদের সতর্ক করে জামিন দেওয়া হয়েছে।

এর আগেও খাবারের অর্ডার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিল্লিতে দেরিতে খাবার সরবরাহের জন্য শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছিল ডেলিভারি বয়কে। ঘটেছে মৃত্যুর ঘটনাও।

সমাজবিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত মানসিক চাপের কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। এ জন্য সচেতনতার প্রয়োজন রয়েছে।