Ram Mandir: আর নয় ‘ইয়েস স্যার’! স্কুলের রোল কলে যুক্ত হলো ‘জয় শ্রীরাম’

গুজরাটের বনাসকাঁথা জেলার একটি স্কুলে রোল কলের সময় পড়ুয়াদের ‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাডাম’-এর পরিবর্তে ‘জয় শ্রীরাম’ বলার রেওয়াজ চালু হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বহু বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে। রাম মন্দির নিয়ে সকলের মধ্যেই প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এই বিশেষ নিয়ম স্কুলে চালু করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ক্লাসে শিক্ষক প্রবেশ করতেই পড়ুয়ার উঠে দাঁড়িয়ে তাঁকে ‘জয় শ্রীরাম’ বলে ক্লাসে স্বাগত জানাল। এরপর ক্লাসে রোল নম্বর ডাকতে শুরু করেন শিক্ষক। রোল কলের সময় পড়ুয়া উঠে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করে তাদের উপস্থিতি জানান দিতে থাকে।
বিষয়টি নিয়ে অবশ্য শুরু হয়েছে রাজনীতি। একাংশের মত, স্কুলের মধ্য়ে এভাবে ধর্মীয় স্লোগান পড়ুয়াদের মুখ থেকে আওরানোর বিষয়টি ঠিক হয়নি কর্তৃপক্ষের। বিদ্যালয়ে সব ধর্মের পড়ুয়ারাই পড়তে পারে। এক্ষেত্রে অন্য ধর্মের পড়ুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হতে পারে। এছাড়াও বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কোনও ভাবেই এই ধরনের ধর্মীয় স্লোগান গ্রহণযোগ্য নয় বলে মত একাংশ নেটিজেনের।
কেউ কেউ আবার বিষয়টিকে সমর্থন করেছেন। তাঁদের মতে, রাম মন্দির উদ্বোধনের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ-অনুভূতি। রাম নামের মধ্যে দিয়ে ঈশ্বরকে শ্রদ্ধা জানানোর এই বিশেষ পদ্ধতির প্রশংসা আরেকাংশ নেটিজেনের কণ্ঠে।
This is a good initiative‼️
Ahead of Ram Janmabhoomi Mandir's inauguration in Ayodhya, a school in north Gujarat's Banaskantha permanently changes Roll-call to 'Jai Shree Ram' from 'Yes Sir'
School attendance YES Sir/Ma'am ❌ JAI SHREE RAM ✅
Jai Shree Ram only 🕉🚩🇮🇳❤️🙏🏻✅ pic.twitter.com/tHTkrIxItd
— सिद्धार्थ गजेरा (@SidGajera) January 11, 2024
রামলালার অভিষেকের দিন দেশের বেশ কয়েকটি রাজ্য ছুটি ঘোষণা করে দিয়েছে। কয়েকটি রাজ্যে বন্ধ থাকছে মদ বিক্রি। আর কিছু জায়গায় মাংসের দোকান অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গোয়া, ছত্তিশগড়ের সরকারি স্কুলগুলি বন্ধ থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনটিতে তাঁর দল সংহতি মিছিল বের করবে। কলকাতার হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হবে।