প্রধানমন্ত্রীর ছোঁয়ায় কপাল ফিরল এই বিশেষ প্রজাতির গোরুর, জেনেনিন কী কী বৈশিষ্ট্য?

মকর সংক্রান্তির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে গোরুদের নিজে হাতে খাইয়েছিলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়। যে গোরুগুলিকে প্রধানমন্ত্রী খাওয়ান সেগুলি আদতে পুঙ্গানুর প্রজাতির, যা সাধারণ গোরুর তুলনায় আলাদা।
পুঙ্গানুর প্রজাতির গোরুর বিশেষত্ব
উচ্চতা আড়াই ফুট
পুঙ্গানুর একটি বিরল প্রজাতির গোরু। এই গোরুর গড় উচ্চতা আড়াই ফুট থেকে তিন ফুটের মধ্যে। এই গোরুর সর্বোচ্চ ওজন ১০৫ থেকে ২০০ কেজি পর্যন্ত হয়।
দুধের ঔষধি গুণ রয়েছে
পুঙ্গানুর গোরুর দুধের বিশেষ বিষয় হল এতে ৮ শতাংশ পর্যন্ত ফ্যাট পাওয়া যায়। যেখানে অন্যান্য গোরুর দুধে মাত্র ৩ থেকে ৫ শতাংশ ফ্যাট থাকে। এই গোরুর দুধে সোনা আছে বলে বিশ্বাস। এছাড়া পুঙ্গানুর গোরুর মূত্রে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশের কৃষকরা ফসল স্প্রে করার জন্য এটি ব্যবহার করে।
বিপন্ন প্রজাতির
পুঙ্গানুর প্রজাতির গোরু বিপন্ন প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত। দেশে এই প্রজাতির গোরুর সংখ্যা মাত্র এক হাজারের কাছাকাছি।
পুঙ্গানুর প্রজাতির গোরু কোথায় পাওয়া যায়?
এই প্রজাতির গোরু মূলত ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় পাওয়া যায়। তবে সম্প্রতি, ইন্দোরের দুগ্ধ ব্যবসায়ী সত্তু শর্মা এই প্রজাতির এক জোড়া গোরু কিনে এনেছেন।
এই গোরুর দাম কত?
পুঙ্গানুর প্রজাতির গোরু ১ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে পাওয়া যায়।