বাংলো থেকে উচ্ছ্বেদের প্রক্রিয়া হলো শুরু, মহুয়ার দুয়ারে পৌঁছলো কেন্দ্রের টিম

দিল্লি হাইকোর্টের নির্দেশ না মানায় মহুয়া মৈত্রকে দিল্লির বাংলো খালি করতে বলল কেন্দ্র। বহিষ্কৃত সাংসদকে একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি বাংলো ছাড়েননি। শুক্রবার সকালে ডিরেক্টরেট অফ এস্টেটের প্রতিনিধি দল মহুয়ার বাড়িতে পৌঁছে তাকে বাংলো খালি করার নির্দেশ দেয়।
মহুয়া মৈত্রকে জানানো হয়েছে যে, তিনি আরও ছয় মাস পর্যন্ত বাংলোতে থাকতে পারবেন না। যদি তিনি বাংলো ছাড়েন না, তাহলে তাকে জোর করে উচ্ছেদ করা হবে।
সূত্রের খবর, এরপরই শুক্রবার সকালে বহিষ্কৃত তৃণমূল সাংসদের দুয়ারে ডিরেক্টরেট অফ এস্টেটের প্রতিনিধি দল।
লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পর মহুয়া মৈত্রকে দিল্লির বাংলো খালি করে দেওয়ার জন্য একের পর এক নোটিশ পাঠায় ডিরেক্টরেট অফ এস্টেট। তবে লোকসভা নির্বাচন পর্যন্ত এই বাংলোয় থাকার আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী। হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়।