“প্রতিশোধ নেব, শেষ দেখে ছাড়ব’,-ইরানে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বালুচিস্তান ‘আর্মি’র

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সংগঠনের অনেকে প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা এই হামলার প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

বালুচিস্তান লিবারেশন আর্মি একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন যা দীর্ঘদিন ধরে পৃথক বালুচিস্তানের দাবিতে লড়ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বালুচিস্তান লিবারেশন আর্মি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘পাকিস্তানকে এই হামলার মূল্য চোকাতে হবে। বালোচ লিবারেশন আর্মি চুপ থাকবে না। আমরা এর প্রতিশোধ নেব, শেষ দেখে ছাড়ব। আমরা পাকিস্তানে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”

পাকিস্তান বৃহস্পতিবার ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটি ধ্বংস করা। ইরানের দাবি, এই জঙ্গি সংগঠনের কার্যকলাপ মূলত ইরান-পাকিস্তান সীমান্ত জুড়ে। সাম্প্রতিক সময়ে ওই জঙ্গি গোষ্ঠী ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলেও সে দেশের দাবি। আর সেই কারণেই জইশ আল অদল সংগঠনের ঘাঁটি উচ্ছেদ করতে পাকিস্তানের ‘সবজ কোহ’ গ্রামে বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

বালুচিস্তান লিবারেশন আর্মি দাবি করেছে, পাকিস্তানের হামলায় তাদের সংগঠনের অন্তত ৫০ জন সদস্য নিহত হয়েছেন। তারা এও দাবি করেছে, হামলায় নিহতদের মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক।

পাকিস্তান ও ইরানের মধ্যে এই হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইরানের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানও ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছিল।

এই উত্তেজনা পুরোদস্তুর যুদ্ধে পরিণত হবে কিনা তা এখনই বলা মুশকিল। তবে, পশ্চিম এশিয়ার রাজনীতিতে এই উত্তেজনা নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে।