জমি-বাড়ি-ফ্ল্যাট নেওয়ার সময় কিনতে হবে না স্ট্য়াম্প পেপার, নয়া বিল আনছে কেন্দ্র

নরেন্দ্র মোদী সরকার স্ট্যাম্প ডিউটি বা স্ট্যাম্প শুল্কর ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে প্রস্তুত। এই উদ্দেশ্যে সংসদে বিল আনতে যাচ্ছে কেন্দ্র। যার চূড়ান্ত খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।
সূত্রের খবর, ‘ভারতীয় স্ট্য়াম্প বিল, 2023’-এ ই-গভর্নেন্সের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, বাদ দেওয়া হয়েছে ব্রিটিশ আমলের বেশ কিছু নিয়ম-কানুন।
ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু করা হবে
নতুন আইনের মাধ্যমে ডিজিটাল ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে স্ট্যাম্প ডিউটি দিতে পারবেন আম জনতা। বারবার স্ট্য়াম্প পেপার কেনার ঝামেলা আর থাকবে না।
ব্রিটিশ আমলের আইনকে পুরোপুরি বাতিল করতে চায় সরকার
কোম্পানির আমলের দ্য ইন্ডিয়ান স্ট্য়াম্প অ্যাক্টটিকে পুরোপুরি বাতিল করতে চাইছে মোদী সরকার। সেই উদ্দেশ্যেই নতুন বিলের খসড়া প্রস্তুত করেছে কেন্দ্র।
জনতার পরামর্শ চাওয়া হয়েছে
বিলটিকে সংসদে তোলার আগে আম জনতার মনোভাব বুঝে নিতে চাইছেন নমো-শাহরা। তাই সাধারণ মানুষের থেকে স্ট্যাম্প ডিউটির সরলীকরণ সংক্রান্ত পরামর্শ চাওয়া হয়েছে। এর জন্য এক মাস সময় দিয়েছে সরকার।
কী কী পরিবর্তন আসছে?
ডিজিটাল ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু করা হবে।
ব্রিটিশ আমলের বেশ কিছু নিয়ম-কানুন বাদ দেওয়া হবে।
স্ট্যাম্প ডিউটির হার সরলীকৃত করা হবে।
স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত ঝামেলা কমানো হবে।
বিলটি আসন্ন বাজেট অধিবেশনেই আনা হবে বলে মনে করা হচ্ছে।