আচমকাই মেট্রো লাইনে পড়ে গেলেন যুবক, ভাগ্যক্রমে বাঁচলো প্রাণ? জেনেনিন কিভাবে?

কলকাতার রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আচমকাই আপ লাইনে পড়ে যান এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। তবে মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে।

জানা গিয়েছে, সোমবার দুপুর ৩টে ৪ নাগাদ ওই যুবক রবীন্দ্রসদন স্টেশনে পৌঁছন। এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে আসছিলেন তিনি। সেই সময় আচমকাই আপ লাইনে পড়ে যান ব্যারাকপুরের বাসিন্দা ওই যুবক।

বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশনে উপস্থিত অন্যান্য যাত্রীদের মধ্যে। একইসঙ্গে তৎপর হন মেট্রো কর্মীরাও। জরুরি ভিত্তিতে ৩টে ৬ মিনিটে রবীন্দ্রসদন থেকে পার্কস্ট্রিট আপ লাইনে পাওয়ার ব্লক করা হয় এবং ওই যুবককে উদ্ধার করে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত মেট্রোর এক কর্তা বলেন, “সেই সময় মেট্রো খুব কাছেই ছিল, আমরা পাওয়ার ব্লক নিয়েছি, ড্রাইভার ব্রেক কষেছে। আমরা বাঁচিয়েছি।”

এই ঘটনার জেরে অল্পবিস্তর চোট আঘাত লাগে ওই যুবকের। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ৩টে ৩৫ নাগাদ মায়ের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তাঁর জীবন বাঁছানোর জন্য মেট্রো কর্মীদের ধন্যবাদও জানিয়েছে ওই যুবক।