স্বামীর ওপর বিরক্ত জাপানি নারীরা, জেনেনিন কি বলছে সমীক্ষা?

জাপানের অর্ধেকেরও বেশি নারী তাদের স্বামীর ওপর বিরক্ত বলে এক গবেষণায় জানিয়েছে টোকিও-ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান শুফু জব শোকেন।
গবেষণার বরাত দিয়ে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বাড়ির কাজে পুরুষ সঙ্গীর অসহযোগিতাই এ বিরক্তির কারণ।

গবেষণায় জানা যায়, দেশটির প্রায় ৫৫ শতাংশ বিবাহিত নারী বাড়ির কাজে তাদের স্বামীদের সহযোগিতার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। ৫১০ জন নারীর অংশগ্রহণে করা গবেষণাটিতে ১৫ শতাংশেরও বেশি নারী জানিয়েছে তাদের সঙ্গী দৈনন্দিন কোনো কাজে সহযোগিতা করে না।

সমীক্ষার অধিকাংশের অসন্তোষের মাত্রা ছিল সর্বোচ্চ। বিপরীতে, প্রায় ৪৫ শতাংশ উত্তরদাতা বলেছে যে তারা সন্তুষ্ট। এর মধ্যে প্রায় ১৭ শতাংশ বলেছে তাদের স্বামীদের সহযোগিতায় তারা সন্তুষ্ট।

গবেষণায় দেখা যায়, মাত্র ২৮ শতাংশ নারী শুধু তাদের স্বামীদের বাড়ির কাজে সহায়তার ব্যাপারে কোন অভিযোগ নেই।