বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে উচ্ছেদ অভিযান, বস্তিবাসীদের অবরোধে তীব্র যানজট

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের জন্য বস্তি উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করেন স্থানীয় বস্তিবাসীরা। এতে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনওরকম নোটিশ ছাড়াই তাদের ঘর উচ্ছেদে আসে হাইওয়ে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদ জানিয়ে তারা বেলঘরিয়া এক্সপ্রেসে অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দা সুভাষ চন্দ্র বলেন, “আমাদের আগে থেকে না জানিয়েই হঠাৎ করেই উচ্ছেদ করতে শুরু করা হয়েছে। আমরা এখন কোথায় যাব? আমাদের কিছুদিন সময় না দিয়ে এভাবে উচ্ছেদ করা যাবে না।”
হাইওয়ে কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, “বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু বাসিন্দা অসন্তুষ্ট। আমরা তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছি।”
দীর্ঘ কয়েক মাস ধরে ৩৪ নম্বর জাতীয় সড়ক, ঘোষপাড়া রোড ও বি টি রোডের (B.T Road) বিকল্প হিসেবে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমূল সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই কাজের জন্য বেশ কিছু জায়গায় বস্তি, অবৈধ দোকানপাট উচ্ছেদের কাজ চলছে।