ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গের অনেক জেলায়, মঙ্গলবার থেকে জারি হলুদ সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে।
বুধবারও উত্তরবঙ্গের আটটি জেলার একটি বা দুটি জায়গায় ঘন থেকে অতি কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কুয়াশার দাপট কিছুটা কমবে। আটটি জেলার কয়েকটি অংশে ঘন কুয়াশা পড়বে। সেদিন উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার এবং শনিবার কোনও সতর্কতা জারি করা হয়নি।
মঙ্গলবার কলকাতায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকবে।
কুয়াশার কারণে যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করা উচিত। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকে, তাই যানবাহন চালানোর সময় ধীর গতিতে চালানো উচিত। এছাড়াও, যানবাহনে হেডলাইট জ্বালিয়ে রাখা উচিত।