শীতে ঘরে এসেছে নতুন অতিথি! সন্তানের নামেও রাখুন ঋতুর ছোঁয়া, দেখেনিন এই নামের তালিকায়

শীতকালে কোল আলো করে আসা সন্তানের জন্য অভিভাবকদের সবসময়ই কিছু সুন্দর নাম খুঁজতে হয়।এই শীতকালীন শব্দাবলী থেকেই সন্তানের জন্য একটি সুন্দর নাম রাখা যেতে পারে।
হিমাবত বা হিমালয়: এই নামের মধ্যেই লুকিয়ে বিশালত্ব। সুবিশাল সুউচ্চ বরফে ভরা পর্বতমালা হিমালয়। তাঁর সংস্কৃত নাম হচ্ছে হিমাবত। সন্তানকে সব সময় সর্বোচ্চ স্থানে দেখার আকাঙ্ক্ষায় অভিভাবকেরা সদ্যোজাতর জন্য বেছে নিতে পারেন এই নাম।
শিন: এই নামটির দুই ভাষাতেই এক দারুণ অর্থ রয়েছে। ইংরেজিতে এর অর্থ উজ্জ্বল কিছু। কাশ্মীরি ভাষায় এই শব্দের অর্থ বরফ বা তুষার।
তুষার: বরফ বললেই প্রথমে মনে আসে এই নাম। বরফকে শুদ্ধ বাংলায় বলে তুষার।
তুষারিকা: এই নামেই লুকিয়ে রয়েছে বরফ। এর অর্থ বরফকুচি মানে Snowflakes।
তুষিকা: এই নামের অর্থও বরফ। আকাশ থেকে বরফ পড়লে তখন তাকে বলা হয় তুষিকা। সদ্যোজাতরা দুই বোন হলে বা যমজ হলে অভিভাবকেরা বেছে নিতে পারেন এই নাম।
প্রশাল: এই নামের অর্থ শীতকাল। সন্তানের জন্য একটু অন্য ধরনের নাম খুঁজলে বাবা মায়েরা এই নাম বেছে নিতে পারেন।
প্রশিত: এই নামও শীতকালের সঙ্গেই সম্বন্ধীয়। নামের মতোই সুন্দর এর অর্থও। শীতকালে সূর্যের প্রথম রশ্মিকে বলে প্রশিত।
শিশির: এই নামের অর্থ শীতের সকালে ঘাসের উপর থাকা জলবিন্দু, ঠান্ডা। বাঙালিদের মধ্যে এই নাম খুব প্রচলিত। এই নামের সৌন্দর্যের জন্য এর কদর।
ইভি: শীতে জন্মানো এক গাছের নাম ইভি। কন্যা সন্তান জন্ম এই শীতে হলে বেছে নিতে পারেন এই মিষ্টি নাম।
তুহিন – ভারতীয় বাচ্চাদের জন্য বিশেষত বাঙালি বাচ্চাদের জন্য দারুণ নাম এটি। এর অর্থও বরফ।
তুহিনা: এই নামের অর্থও বরফ। বাঙালিদের সঙ্গে সঙ্গে অবাঙালিরাও নিজের কন্যা সন্তানের জন্য বেছে নিতে পারেন এই নাম। যদি যমজ সন্তান একজন ছেলে একজন মেয়ে হয় তাও এই দুই নাম বেছে নেওয়া যায়।
হিমা: সদ্যোজাত কন্যা সন্তানের জন্য বেছে নিতে পারেন এই নাম। এর অর্থ বরফ। অনেকেই ছোট নাম পছন্দ করেন তাদের জন্য দারুণ হবে এই নাম।
হিম: হিমমার মতো হিম মানেও ঠান্ডা, বরফ বা বরফের মতো ঠান্ডা। সদ্যোজাত দুই ভাই বোন হলে বেছে নিতে পারেন এই নাম দুটি।
শীতকালে জন্মানো সন্তানের জন্য এই নামগুলি নিশ্চিতভাবেই সুন্দর ও অর্থবহ হবে। অভিভাবকদের পছন্দ অনুযায়ী তারা যেকোনো একটি নাম বেছে নিতে পারেন।