OMG! আমন্ত্রণ জানিয়েও বন্ধুদের ফেলে বিয়ে করতে গেলেন বর, মামলা গেলো আদালতে

বিয়েতে বরযাত্রী যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন বন্ধুদের। অথচ সেই বন্ধুদের ফেলে নির্দিষ্ট সময়ের আগেই বিয়ে করতে চলেগেলেন বর।। হরিদ্বারের বাহাদুর বাদের বাসিন্দা নতুন বর রবির এমন ব্যবহারে কার্যত ক্ষিপ্ত হয়ে গেছে তার বন্ধুরা।

তাই বন্ধুরা অপমানের জবাব দিতে তার বিরুদ্ধে আদালতে ঠুকে দেয় মামলা। রবির বিরুধ্যে করা হয়েছে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা।

খবরে বলা হয়, বরের নাম রবি। রবির এমন ব্যবহারে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তার বন্ধুরা। অপমানের জবাব দিতেই রবির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন তারা। নিমন্ত্রণ পত্র অনুযায়ী বরযাত্রী বের হওয়ার কথা ছিল বিকাল ৫টায়। বরের বন্ধুরা সময় মতো উপস্থিত হন বিয়েবাড়িতে। কিন্তু এসে দেখেন তাদের ফেলে রেখেই বরযাত্রীর দল রওনা দিয়ে দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রবি বন্ধুদের নিমন্ত্রণ করার দায়িত্ব দিয়েছিল আরেক বন্ধু চন্দ্রশেখরকে। রবির এমন কাণ্ডজ্ঞানহীন কার্যকলাপে বাকি বন্ধুদের সামনে মাথা নিচু হয়ে যায় চন্দ্রশেখরের। কারণ তিনিই সবাইকে অত্যন্ত উৎসাহ নিয়ে রবির বরযাত্রীতে যাওয়ার কথা বলে এসেছিলেন। রাগে, দুঃখে ও অপমানে চন্দ্রশেখর সেই মুহূর্তে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন।