স্কুলে সহপাঠীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি! নিহত ১, আহত ৫

রাশিয়ার একটি স্কুলে সহপাঠীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়েছেন এক শিক্ষার্থী। এতে একজন শিক্ষার্থী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। পরে নিজে আত্মহত্যা করে।

ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের অবস্থিত একটি স্কুলে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী স্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালানো শুরু করেন। ঘটনায় এক পড়ুয়ার মৃত্যু হয়, এবং জখম হয় পাঁচজন। গুলির শব্দে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেয়। হামলাকারী পড়ুয়ার নাম প্রকাশ করেনি রুশ পুলিশ। কী কারণে হামলা চালানো হল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

এটি রাশিয়ায় ঘটে যাওয়া দ্বিতীয় স্কুল গুলির ঘটনা। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে এক শিক্ষার্থী স্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালিয়েছিলেন। এতে একজন শিক্ষার্থী নিহত এবং আটজন আহত হয়েছিলেন।