SPORTS: বিশ্বকাপ ট্রফিতে পা বিতর্কে বিপাকে মার্শ, IPL খেলতে এলেই হবেন গ্রেফতার?

বিশ্বকাপ ট্রফিতে পা রাখার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অস্ট্রেলিয় অলরাউন্ডার মিচেল মার্শের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। এমনকি তাঁর বিরুদ্ধে ভারতে মামলা দায়ের হয়েছে। কিন্তু মার্শের বিরুদ্ধে আদৌ মামলা হবে কিনা, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

মার্শের বিরুদ্ধে মামলার সম্ভাবনা সম্পর্কে প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের দাবি, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ বিশ্বকাপ জেতার পর অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ট্রফিতে পা রাখাকে নরেন্দ্র মোদীকে অপমানের সামিল হিসেবে দেখা যেতে পারে। সেক্ষেত্রে মার্শকে গ্রেফতার করতে পারে উত্তর প্রদেশ পুলিশ।

তবে বিশেষজ্ঞদের আরেক অংশের দাবি, অজি খেলোয়াড় হওয়ায় মার্শকে গ্রেফতার করা মোটেই সহজ নয়। এর প্রভাব হবে সুদূর প্রসারী। সেক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের মধ্য়ে চির ধরতে পারে। যা কোনভাবেই চাইবে না সরকার।

প্রাক্তন IG পঙ্কজ দত্ত জানিয়েছেন, “মার্শ যেটা করছেন তা কখনই সমর্থন যোগ্য নয়। তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া খুবই কঠিন। কারণ মার্শকে গ্রেফতার করলে আন্তর্জাতিক ক্রিকেটে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সেক্ষেত্রে ফাইনাল হেরে যাওয়ায় ভারত প্রতিহিংসা মূলক আচরণ করছে বলে অভিযোগ উঠবে। যা সামলানো অত্যন্ত কঠিন হবে।”

ক্রিকেট বিশেষজ্ঞদের অবশ্য দাবি, মার্শের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ না হলেও ICC-র কড়া শাস্তির মুখে পড়তে পারেন তিনি। কাটা যেতে পারে ম্যাচ ফি। এমনকি আগামীতে বেশ কয়েকটি ম্যাচে বসতে হতে পারে তাঁকে।

মার্শের বিরুদ্ধে মামলার সম্ভাবনা সম্পর্কে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও বিভক্তি রয়েছে। অনেকে মনে করেন, মার্শের বিরুদ্ধে অবশ্যই মামলা করা উচিত। কারণ তিনি একটি আন্তর্জাতিক ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করেননি। অন্যদিকে অনেকে মনে করেন, মার্শের বিরুদ্ধে মামলা করা হলে তা ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের ক্ষতি করবে।

বর্তমানে মার্শের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি সাইবার সেলে পাঠানো হয়েছে। সেখান থেকে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে মার্শের বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা রয়েছে।