OMG! চুরি করতে গিয়ে সিগারেট টেনেই ঘুমিয়ে পড়লো চোর, তারপরে….. যা ঘটলো?

চুরি করতে গিয়েই মনের অজান্তে ঘুমিয়ে পড়লেন চোর। ঘটনা চীনের ইউনান প্রদেশের।
সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, চোর এক বাড়িতে রাতের বেলা চুরি করতে গিয়ে দেখে, ভেতরে লোকজন জেগে আছে। চোর সিদ্ধান্ত নেয়, লোকজন না ঘুমানো পর্যন্ত ওই বাড়িরই দূরের একটি নির্জন কক্ষে অপেক্ষা করবে। চোর চুপিচুপি নিরিবিলি কক্ষটিতে গিয়ে আয়েশ করে চুরুট ধরায়। অপেক্ষা করতে করতে একসময় নিজের অজান্তে ঘুমিয়েও পড়ে সে। শুরু হয় নাক ডাকা। আর তাতেই বাধে বিপত্তি। ব্যাপক জোরে নাক ডাকার শব্দে ঘুমই ভেঙে যায় গৃহকর্ত্রীর। তারপর বাড়ির লোকজন গিয়ে আটক করে চোরকে।
বাড়ির গৃহকর্ত্রী তার ছোট্ট শিশুসন্তানের সঙ্গে ঘুমাচ্ছিলেন। নাক ডাকার উচ্চ শব্দে হঠাৎ ঘুম ভাঙে তার। তিনি প্রথমে মনে করেছিলেন, পাশের বাড়ি থেকে এই শব্দ আসছে। পরে সন্তানের দুধের বোতল ধোয়ার জন্য ঘর থেকে বেরিয়ে খেয়াল করেন নাক ডাকার আওয়াজ আরো জোরে শোনা যাচ্ছে।
গৃহকর্ত্রী তখন বুঝতে পারেন, শব্দটা আসলে প্রতিবেশীর ঘর থেকে নয়, তারই বাড়ির অন্য কক্ষ থেকে আসছে। একটু খোঁজাখুঁজির পরই পেয়ে গেলেন নাক ডাকার উৎস। ইয়াং নামের ওই চোর তখন ঘরের মেঝেতে পড়ে নিঃসাড়ে ঘুমাচ্ছে। বাড়ির লোকজন পুলিশে খবর দিলে তারা এসে লোকটিকে আটক করে।
পুলিশ জানিয়েছে, এর আগেও ওই ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ২০২২ সালে চুরির জন্য কারাগারে গিয়েছিল সে। ওই বছরেরই সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর ফিরে যায় ‘পুরনো পেশায়’।