OMG! পুড়ে গেলো ৪০ টি নৌকা, চোখের সামনে ছাই ৩০ কোটি টাকার সম্পদ!

বিশাখাপত্তনমে বন্দরে গত রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ থেকে ৪০টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ সুপার আনন্দে রেড্ডি জানান, গভীর রাতে প্রায় ১১টা নাগাদ বন্দরের একটি নৌকাতে আগুন লাগে। এরপর সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের নৌকাগুলিতে। নৌকায় থাকা ট্যাঙ্ক ও সিলিন্ডার ফেটে বিষ্ফোরণ ঘটে। রাতভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর পরও তা নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনার পর বন্দরের আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। প্রাথমিক অনুমান, পার্টি চলছিল এমন একটি নৌকাতেই প্রথম আগুন লাগে। এরপর পাশে নোঙর করা বাকি নৌকাতেও আগুন ধরে যায়।
এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ক্ষতিগ্রস্ত মৎসজীবীরা মনে করছেন, কেউ ইচ্ছা করেই তাদের নৌকায় আগুন লাগিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৎস্যজীবীদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে।