সিনেমা দেখেই আয় করা যাবে লক্ষ লক্ষ টাকা, কারা দিচ্ছে এমন লোভনীয় অফার?

আপনি কি সিনেমা দেখতে ভালোবাসেন? সিনেমা দেখে নাওয়া-খাওয়া ভুলে যান? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। শুধুমাত্র সিনেমা দেখেই আপনি আয় করতে পারেন প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা।
মার্কিন কোম্পানি ব্লুমজিবক্স সিনে সমালোচক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এই পদে নির্বাচিত হলে আপনাকে বড়দিন নিয়ে মোট ১২টি সিনেমা দেখে সমালোচনা করতে হবে। এর জন্য পারিশ্রমিক বাবদ ২ হাজার মার্কিন ডলার (প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা) দেওয়া হবে।
নির্বাচিত সমালোচকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রতিটি সিনেমা সম্পর্কে তাঁদের মতামত শেয়ার করতে হবে। মনোনীত সমালোচককে উৎসবের ফ্যাক্টর, কেমিস্ট্রি চেক, টিয়ারজারকার টেস্ট এবং রিপ্লে ভ্যালুর মানদণ্ড অনুসারে মূল্য়ায়ন করতে হবে সিনেমাগুলি।
বড় অঙ্কের মাইনের ছাড়াও দু’জোটা ইউজিজি মোজা, এক বছরের জন্য পিকক টিভির সাবস্ক্রিপশন এবং ব্লুমজিবক্সে এক বছরের ফুলের সাবস্ক্রিপশন দেবে ব্লুজিব্কস। ফুলের সাবস্ক্রিপশনের পর প্রতি মাসে সিনে সমালোচকের কাছে কাছে পৌঁছে যাবে একটি তাজা ফুলের তোড়া।
সিনেমাগুলির তালিকা:
দ্য মোস্ট ওয়ান্ডারফুল টাইম অব দ্য ইয়ার (২০০৮)
ক্রাউন ফর ক্রিসমাস (২০১৫)
দ্য নাইন লিভস অব ক্রিসমাস (২০১৪)
ক্রিসমাস গেটওয়ে (২০১৭)
জার্নি ব্যাক টু ক্রিসমাস (২০১৬)
গোস্টস অব ক্রিসমাস অলওয়েজ (২০২২)
ফ্যামিলি ফর ক্রিসমাস (২০১৫)
ক্রিসমাস আন্ডার র্যাপস (২০১৪)
থ্রি ওয়াইজ মেন অ্যান্ড আ বেবি (২০২২)
আ রয়্যাল ক্রিসমাস (২০১৪)
নর্থপোল (২০১৪)
দ্য ক্রিসমাস ট্রেন (২০১৭)
আগ্রহী প্রার্থীরা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।