SPORTS: ফটোসেশনেই বোঝা গেলো এবার বিশ্বকাপ জিতবে কে? জেনেনিন কি বলছে নেটিজেনরা?

এমনিতেই ঘরের মাঠে খেলা, তার ওপর ভারত এখন পর্যন্ত অপ্রতিরোধ্য। ফাইনালেও নিজেদের খেলাটা খেলতে পারলে এই ভারতকে আটকানো প্রায় অসম্ভব! তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের আগে ভারতকেই ভাবা হচ্ছে ফেবারিট।
তবে মাঠের খেলা গড়ানোর আগে তো বলা যায় না কিছুই। ফেবারিট দলও তো অনেক সময় হেরে বসে! ভারতের সমর্থকদের তাই বুক ধুঁকপুকানি কমছে না ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত।
আপাতত তাদের স্বস্তি দিতে পারে, একটা মজার হিসেব। বিশ্বকাপের ফটোসেশনে বাঁ দিকে যে অধিনায়ক থাকেন, তারাই নাকি বিশ্বকাপ জেতেন! এবার তো বাঁ দিকে রোহিত শর্মা।
বিশ্বকাপ ফাইনালের আগে দুই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্যাট কামিন্সকে নিয়ে ফটোসেশন করা হয়েছে। সেই ছবি আইসিসি প্রকাশ্যে আনতেই অতীত মিলিয়ে নেটিজেনরা দাবি করছেন, এবার বিশ্বকাপ রোহিতের হাতেই উঠবে।
ফটোসেশনের সময় রোহিত বাঁ দিকে দাঁড়িয়েছিলেন। আর প্যাট কামিন্স দাঁড়িয়েছিলেন ডানদিকে। অতীত বলছে, ওয়ানডে বিশ্বকাপে ফাইনালের আগে ফটোসেশনে যে সমস্ত অধিনায়কেরা বাঁ দিকে দাঁড়িয়ে ছবি তুলেছেন, তাদের হাতেই উঠেছে ট্রফি।
Captains posing on the left have won the previous 3 editions of the World Cup. pic.twitter.com/Fopu5RpmhB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 18, 2023
২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি হোক বা ২০১৫ সালে মাইকেল ক্লার্ক অথবা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইয়ন মরগ্যান-ফটো সেশনের সময়ে প্রত্যেকেই বাঁ দিকে দাঁড়িয়েছিলেন এবং ট্রফি তারাই জিতেছেন।
এবার তাই রোহিত শর্মার ফটোসেশন দেখেই খুশিতে আত্মহারা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একটা অংশ। এখন মাঠের খেলায় স্বপ্ন সত্যি হলেই হয়!