ইতিহাসের আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু উল্লেখনীয় ঘটনা (১৮ নভেম্বর)

ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৭২৭ – মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন।
১৮৫৭- বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৯২৬- জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
১৯৪৮- ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।
১৯৫৬- মরোক্কো স্বাধীনতা অর্জন করে।

জন্ম:
১৮৯৮- প্রাচ্যবিদ্যা বিশারদ বিশ্বভারতীর তৃতীয় উপাচার্য প্রবোধচন্দ্র বাগচী।
১৯১০- ঊনিশ শতকের প্রথমদিকের বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী এবং ভারতীয় মুক্তিযোদ্ধা বটুকেশ্বর দত্ত।
১৯৩৫- অস্ট্রেলিয়ান লেখক ও কবি রবিন হল।
১৯৭২- ভারতীয় গায়ক, সুরকার, গীতিকার, সুর প্রযোজক, চিত্রপরিচালক মানবহিতৈষী জুবিন গর্গ।

মৃত্যু:
১৯৬৯- ভাগবতরত্ন,বাঙালি সাহিত্যিক ও গবেষক বিমানবিহারী মজুমদার।
১৯৭৮- ডি.জি.নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।
১৯৮১- চিত্রশিল্পী আনোয়ারুল হক।
১৯৮২- বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী এ কে নাজমুল করিম।
২০০৬- বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী সুশীলকুমার মুখোপাধ্যায়।