ফের ব্যাঙ্ক বন্ধের দিনে ‘হাজির’ বিজয় মালিয়া! শুভ দীপাবলিতে কটাক্ষ নেটিজেনদের

পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া দীপাবলির শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। তার এই শুভেচ্ছা বার্তা রীতিমতো ভাইরাল হয়েছে।

টুইটে বিজয় মালিয়া লিখেছেন, “সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আপনাদের উপর আশীর্বাদ বর্ষিত হোক।”

এই টুইটে 24 ঘণ্টার মধ্যে প্রায় 45 হাজারের বেশি রিঅ্যাক্ট এসেছে, 3 হাজারের বেশি কমেন্ট এসেছে এবং 3.2 বার রিট্যুইট করা হয়েছে।

নেটিজেনরা বিজয় মালিয়ার এই শুভেচ্ছা বার্তাকে নিয়ে কটাক্ষ করেছেন। অনেকে বলেছেন, “ব্যাঙ্কের ছুটির দিনে ফের মালিয়া হাজির।”

অপর এক নেটিজেন লিখেছেন, “এই ব্যক্তি কখনই কোনও উৎসবের শুভেচ্ছা জানাতে ভোলেন না। কিন্তু প্রতিবারে ব্যাঙ্কের ঋণ মেটাতে ভুলে যান। জিনিয়াস ব্যক্তি।”

অপর একটি পেজ থেকে মিম পোস্ট করে বলা হয়েছে, “ব্যাঙ্ক বলছে, ‘প্রবাসী ঘরে ফিরে আসুন। নিজের দেশ আপনাকে ডাকছে।'”

বিজয় মালিয়া একজন ব্যবসায়ী, যিনি একটি মদ কোম্পানি, একটি এয়ারলাইন, একটি ফর্মুলা ওয়ান টিম ও আইপিএল-এর একটি ক্লাবের মালিক ছিলেন। কিংফিশার এয়ারলাইন্সের পতনে মালিয়ার আর্থিক সাম্রাজ্যে ভাঙন শুরু হয়। একাধিক ব্যবসা বন্ধ হয়ে যায়। কোটি কোটি টাকার ঋণের খাড়া ছিল তাঁর মাথায়। দীর্ঘদিন ধরে আইনি টালবাহনা চলার মধ্যেই 2016 সালে ভারত ছেড়ে পালিয়ে যান বিজয় মালিয়া। তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।

ভারত থেকে পলাতক হলেও ভারতীয় ফলোওয়ারদের শুভেচ্ছা জানাতে প্রায়ই হাজির হতে দেখা যায় বিজয় মালিয়াকে। এমনকি এই বছরও পোঙ্গল, সংক্রান্তি, হোলি, উগাদি, বিষু, ইস্টার, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী এবং ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বিজয় মালিয়ার এই দীপাবলির শুভেচ্ছা বার্তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।