ইসরাইল-হামাস যুদ্ধে এবার শিকারী পাখির সাহায্য নিচ্ছে ইসরায়েল, জেনেনিন কেন?

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে নিহত হয় অন্তত এক হাজার ৪০০ জন। তবে এক মাস পেরিয়ে গেলেও সেখানে অনেক মরদেহের সন্ধান এখনও মেলেনি। সমস্য সমাধানে হামাস যোদ্ধারা যেখানে হামলা চালিয়েছিল সেসব দুর্গম এলাকায় মরদেহের সন্ধানে শিকারী পাখির ব্যবহার শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা।
ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের কর্মকর্তা ওহাদ হাটজোফি দেশটির সশস্ত্র বাহিনীকে (আইডিএফ) মরদেহ খুঁজে পেতে একযোগে কাজ করছেন। তার পদ্ধতি কাজেও দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
জিপিএস ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে শিকারী, আবর্জনা ও মৃতদেহভোজী কয়েক হাজার পাখির গতিবিধি পর্যবেক্ষণ করেন।
ওহাদ হাটজোফি জানিয়েছেন, মরদেহ উদ্ধারে ২৩ অক্টোবর তার সহায়তা চাওয়া হয়। তার তথ্যে চারটি মরদেহ শনাক্ত করতে সামর্থ্য হয় সেনারা। আরেকটি পাখি আরও কয়েকটি জায়গা খুঁজে দিয়েছে বলে তিনি জানান।
তার মতে, তিনি শিকারী পাখিটির গতিবিধি পর্যালোচনা করেন। মরদেহ নজরে আসলে পাখিটি স্বাভাবিকভাবে থেমে গেছে বা ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে। সেই পাখিটির অবস্থানের তথ্যটি সেনা বাহিনীকে অবগত করেন তিনি। তার তথ্য মেনে ওই সব জায়গায় গিয়ে অন্তত চারটি মরদেহ খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি