‘আগামী ৩ মাসের মধ্যে ফলতার প্রতি বাড়িতে জল পৌঁছে যাবে’, ঘোষণা অভিষেকের

ফলতার ফতেপুর হাইস্কুল ফুটবল মাঠে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী তিন মাসের মধ্যে ফলতার প্রতিটি ব্লকে, প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি গ্রামে বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাবে।
তিনি বলেন, ২০১৪ সালে সাংসদ হওয়ার পর তিনি ফলতায় ভারতবর্ষের সর্ববৃহৎ জলের প্রকল্প, ফলতা-মথুরাপুর জলের প্রকল্প শুরু করেন। এই প্রকল্পের জন্য ১৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এখন টেস্টিংয়ের কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং ফলতার প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে।
অভিষেক আরও বলেন, ফলতার রাস্তা উন্নয়নের জন্যও তিনি ব্যাপক কাজ করেছেন। গত এক বছরে ফলতায় ১৭০টি রাস্তা হয়েছে। গত ৯ বছরে ফলতা বিধানসভা এলাকায় ৬০০ কোটি টাকার রাস্তার কাজ হয়েছে।
তিনি বলেন, আগামী বছর থেকে দুর্গাপুজো-কালীপুজোর আগে দলের প্রতিনিধিরাই বাড়িতে বাড়িতে গিয়ে বস্ত্র পৌঁছে দিয়ে আসবেন।
এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অভিষেকের উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকি লড়তে পারেন বলে শোনা যাচ্ছে।