হাসপাতালে রোগীর গায়ে প্রস্রাব, যোগী রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবায় ক্ষোভ

উত্তর প্রদেশের বালিয়ার জেলা হাসপাতালে এক রোগীর গায়ে প্রস্রাব করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।

জানা গেছে, সুখপুরা গ্রামের বাসিন্দা ওই রোগী শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। রাতে বিছনায় শুয়েছিলেন তিনি। এই সময় বিকাশ সিং নামে এক ব্যক্তি তার গায়ে প্রস্রাব করে দেয় বলে অভিযোগ।

হঠাৎ করে গায়ে প্রস্রাবের ঘটনায় হকচকিয়ে যান ওই রোগী। ঘটনার প্রতিবাদ করেন তিনি। কিন্তু বিকাশ তাকে গালিগালাজ করে বলে অভিযোগ।

রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর যোগী রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ঘটনার সময় অভিযুক্ত মাদকের নেশায় থাকতে পারে।