SPORTS: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান, জেনেনিন কেন?

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। ইনজুরির কারণে ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টাইগার কাপ্তান।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে গেল (৬ নভেম্বর) শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বাঁ হাতের আঙ্গুলে ব্যথা পান সাকিব। যদিও ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। তবে মঙ্গলবার বিসিবি থেকে জানানো হয়, আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম সাকিবের ইনজুরি নিয়ে বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতে তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়ে এ নিয়েই তিনি ব্যাটিং চালিয়ে যান। দিল্লিতে তার একটি জরুরি এক্স রে হয় ম্যাচের পর। যেখানে নিশ্চিত হয় তার বাঁ পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আগে ৮ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছিলেন ১৮৬ রান। বল হাতে তুলে নেন ৯ উইকেট।