হিরোশিমার ২৪ গুণ শক্তিশালী বোমা তৈরি আমেরিকার? মিলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস?

বিশ্ববাসী পর পর রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এখনও ইতি হয়নি। এরই মধ্যে শুরু হয়েছে আরও এক যুদ্ধ, ইজরায়েল-হামাস লড়াই। এই যুদ্ধের ভয়াবহ নিষ্ঠুরতায় ছাড়খাড় হয়ে যেতে পারে অর্ধেক পৃথিবী। উৎকণ্ঠা কমার লক্ষণ নেই। বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

দেশের সামরিক অস্ত্র মজুদের শীর্ষে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড এখন সে দেশে অস্ত্রভাণ্ডারে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা। বিশেষজ্ঞ মহলের একাংশের মত, আমেরিকা রাশিয়া একে অপরের দিকে গুলি শুরু করলে তা হবে বিশ্বযুদ্ধ।

সম্প্রতি আমেরিকা এমন এক পারমাণবিক বোমা তৈরি করছে যা ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা বোমার চেয়ে ২৪ গুণ বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এই বোমাটি ১৯৬০-এর দশকে ঠান্ডা যুদ্ধের সময় তৈরি করা এক ধরনের B6 1 গ্র্যাভিটি বোমা।

এই বোমাটি যদি কোথাও নিক্ষেপিত হয় তবে সঙ্গে সঙ্গে ধূলিস্য়াৎ হয়ে যাবে সেই এলাকা। বোমা বিস্ফোরণের স্থান থেকে আধা মাইল ব্যাসার্ধে থাকা সবকিছু নিমেষে ধুলোয় মিশে যাবে। আস্ত থাকবে না একটাও বাড়ি-ঘর। বিস্ফোরণ স্থলের প্রায় দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উপস্থিত সবার মৃত্যু নিশ্চিত।

বিস্ফোরণ স্থল থেকে ৩.২ কিলোমিটারের পথে উপস্থিত প্রত্যেকের এক মাসের মধ্য়ে মৃত্যু নিশ্চিত।

আমেরিকার নতুন পারমাণবিক বোমা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এই বোমা এতটাই শক্তিশালী যে এটি যদি কোথাও নিক্ষেপিত হয় তবে তা সেই এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করবে। বিস্ফোরণের ফলে লাখ লাখ মানুষ মারা যাবে এবং আরও অনেকে আহত হবে। এই বোমা তৈরির ফলে বিশ্বব্যাপী অস্থিরতা বৃদ্ধি পাবে এবং বিশ্ব যুদ্ধের দিকে ধাবিত হতে পারে।