SPORTS: এক ম্যাচে কোহলির ছয় রেকর্ড, উচ্ছসিত ফ্যানেরা

ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। যার মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। এই ইনিংসের মাধ্যমে শুধু এই একটি বিশ্বরেকর্ড নয়, আরো পাঁচটি কীর্তি গড়েছেন এ ব্যাটার।
৪৯টি সেঞ্চুরি: ইডেনে এক দিনের ক্রিকেটে নিজের ৪৯তম সেঞ্চুরি করলেন বিরাট। এত দিন এই রেকর্ড ছিল শচীনের একার দখলে। তাকে ছুঁয়ে ফেললেন বিরাট। তা-ও অনেক কম ইনিংসে। ৪৯টি সেঞ্চুরি করতে শচীন খেলেছিলেন ৪৫২টি ইনিংস। বিরাট ২৭৭টি ইনিংসে সেই রেকর্ড ছুঁয়েছেন। আর একটি সেঞ্চুরি করলেই শচীনকে টপকে এককভাবে শীর্ষে পৌঁছে যাবেন বিরাট।
দ্বিতীয় সর্বাধিক ৫০+ রান: এক দিনের ক্রিকেট ৫০+ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। ইডেনে ৫০ রান করার সঙ্গেই ১১৯ বার এই কীর্তি করেছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন কুমার সঙ্গকারাকে। বিরাটের আগে রয়েছেন শচীন। এক দিনের ক্রিকেটে ১৪৫ বার ৫০ রানের বেশি করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সর্বাধিক রান: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে ৩০০০ রানের বেশি করেছেন বিরাট। শচীনের পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কীর্তি করেছেন তিনি।
বিশ্বকাপে তৃতীয় সর্বাধিক রান: বিশ্বকাপে সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট। ইডেনে তিনি ছাপিয়ে গিয়েছেন সাঙ্গাকারাকে। বিশ্বকাপে ৩৪টি ইনিংসে বিরাটের রান ১৫৭৩। সবার ওপরে রয়েছেন শচীন। ৪৫টি ইনিংসে ২২৭৮ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং ৪৬টি ইনিংসে করেছেন ১৭৪৩ রান।
ভারতের মাটিতে দ্বিতীয় সর্বাধিক আন্তর্জাতিক রান: ভারতীয় ক্রিকেটার হিসাবে দেশের মাটিতে দ্বিতীয় সর্বাধিক রান হয়েছে কোহলির। ইডেনে ৬০০০ রান পার করেছেন তিনি। কোহলির আগে শুধু রয়েছেন শচীন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিের নজির: ইডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম সেঞ্চুরি করেছেন বিরাট। এক দিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিের তালিকায় যৌথ ভাবে শচীন ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে রয়েছেন বিরাট।