নিউজিল্যান্ডের ৪০০ রানের ইনিংসও ভেঙে দিল বাবররা, বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতল পাকিস্তান

শনিবার পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস নিয়মে শেষ হয়েছে। পাকিস্তান ২১ রানে জয়ী হয়েছে।
টস হেরে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ৪০১ রানের বিশাল ইনিংস গড়েছিল। রাচিন রবীন্দ্র ১০৮ এবং কেন উইলিয়ামসন ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই আবদুল্লা শফিককে হারিয়েছিল, কিন্তু ফখর জামান ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। বাবর আজমও ৬৬ রানে অপরাজিত ছিলেন।
বৃষ্টির কারণে পাকিস্তানের সামনে ৪১ ওভারে ৩৪২ রানের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল। পাকিস্তান ২৫.৩ ওভারে ২০০ রান তুলেছিল, তখন আবার বৃষ্টি শুরু হয়েছিল। পুনরায় খেলা শুরু না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২১ রানে ম্যাচ জেতে পাকিস্তান।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে বিশ্বকাপে ৪০০ রানের ইনিংস গড়ে কোনও দল ম্যাচ হারেনি। এমনকি প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়েও সব থেকে বেশি রান তুলে বিশ্বকাপের ম্যাচ হারার হতাশাজনক রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড।