OMG! চলন্ত বাইক থামাতে গিয়ে অঘটন ঘটালো পুলিশ, জ্ঞান হারালো তরুণী

পুলিশ চেকপোস্টের পাশ দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলো একটি মোটর বাইক। সেটিকে আটকাতে গিয়ে হাতে থাকা হেলমেট দিয়ে বাইকটিতে আঘাত করেন এক পুলিশ সদস্য। আর তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায় বাইকটি আর ধাক্কা লেগে মুহূর্তেই উড়ে যান সেই পুলিশ সদস্য। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন বাইকটির দুই আরোহী ও সেই পুলিশ সদস্য।
গত শুক্রবার (২৭ অক্টোবর) পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলের লা লিবার্তাদের ত্রুইজিলো-হুয়ানচাকো মহাসড়কে এ ঘটনা ঘটে।
ওইদিনের ঘটনাটি কেউ একজন মোবাইলে ধারণ করেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) ক্লিপস গোস ভাইরাল নামের একটি এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এত দেখা যায়, পুলিশের ওই সদস্য ঝুঁকি নিয়ে বাইক আরোহীদের থামানোর চেষ্টা করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পেরুর ওই এলাকায় সেদিন কয়েকজন বাইকার বাইক স্টান্টের আয়োজন করেন। এখবর পাওয়ার পরই সেখানে উপস্থিত হন পুলিশ সদস্যরা। তারা কয়েকটি বাইককে আটকানও। ওই সময় একটি বাইক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বাইকটি থামানোর চেষ্টা করেন ওই পুলিশ সদস্য।
দ্রুত গতির ওই বাইকটির পেছনে বসা ছিলেন এক তরুণী। হেলমেটের আঘাতে বাইকটি পড়ে যাওয়ার পরপরই মাথায় ও স্পাইনাল কর্ডে প্রচণ্ড আঘাত পেয়ে তিনি জ্ঞান হারান। যিনি বাইকটি চালাচ্ছিলেন তখনও তার জ্ঞান ছিল। এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়া ওই পুলিশ সদস্য তখন তাদের টেনে তোলার চেষ্টা করেন।
সূত্র: এনডিটিভি