SPORTS: ৩০২ রানে জিতে গেলো ভারত, বিশ্বমঞ্চে ভারতের কাছে বড় লজ্জা পেল শ্রীলংকা

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলংকা দল। যেখানে স্বাগতিকদের কাছে বড় হারের লজ্জা পেয়েছে লংকানরা। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তো বটেই, আসরের সেমিফাইনালেও এক পা দিয়ে রাখলেন রোহিত-কোহলিরা।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫৭ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে ১৯.৪ ওভারে ৫৫ রানেই গুটিয়ে গেছে লংকানরা। এতে ৩০২ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেন ইন ব্লুজরা।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতের মুখোমুখি শ্রীলংকা। যেখানে রান তাড়া করতে নেমে উইকেট হারিয়ে বড় হার লংকানরা।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫৭ রান করে ভারত। এতে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৮ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। তবে ইনিংসের প্রথম বলেই নিশাঙ্কাকে সাজঘরের পথ দেখিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

এরপর বাইশ গজে আসেন লংকান দলপতি কুুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়া করুণারত্নে ও সাদিরা সামারাবিক্রমা ব্যর্থ হয়ে শূন্য রানেই সাজঘরে ফিরেছেন।

রানের খাতা খুললেও ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান মেন্ডিসও। তাকে বোল্ড করে ইনিংসের তৃতীয় উইকেট তুলে নেন সিরাজ।