গুরুতর অসুস্থ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, হাসপাতালে দেখতে গেলেন মমতা
November 2, 2023

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে যান।
মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক টুইটে তিনি লিখেছেন, “প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায় আশংকাজনক অবস্থায় আছেন জেনে চিন্তিত। আমি এখন তাঁকে হাসপাতালে দেখতে যাচ্ছি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।”
নির্মলা বন্দ্যোপাধ্যায়ও একজন অর্থনীতিবিদ ছিলেন। তিনি সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতার অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর ছেলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী এস্তের দুফ্লো ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।