হামাসকে নিয়মিত করা হতো ফান্ডিং! খাল কেটে কুমির ডেকেছে ইজরায়েল নিজেই ?

ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘর্ষে সাধারণ মানুষের মৃত্যুমিছিল বেড়েই চলেছে। হামাস ইজরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলেছে, যাতে ইজরায়েল ব্যাপক প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

ইজরায়েল দাবি করে যে হামাস ইরান এবং তুরস্কের সহায়তায় শক্তিশালী হয়েছে। তবে, সূত্রের খবর, কাতার প্রভৃতি দেশ থেকে আসা বিপুল ফান্ডিং লাগাতার হামাসের ডেরায় পৌঁছে দিয়ে আসছে নেতানিয়াহুর সরকার!

ইজরায়েল যে কাতারের টাকা লাগাতার হামাসের দুয়ারে পৌঁছে দিচ্ছে, সম্প্রতিই তা নিয়ে বোমা ফাটান সৌদি আরবের প্রাক্তন গোয়েন্দা-প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়জ়ল। ২০ অক্টোবর ইজ়রায়েলে-হামাসের এই বিশেষ সমীকরণ গোটা বিশ্বের কাছে ফাঁস করে দেন।

ইজ়রায়েল কেন হামাসকে ফান্ডিং করে, তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। একাংশের দাবি, নেতানিয়াহুর সরকার চায় প্যালেস্তাইনকে ঠুঁটো করতে। গাজ়া ছাড়া সার্বভৌম রাষ্ট্র গঠন সম্ভব নয় প্যালেস্তাইনের পক্ষে। তাই গাজ়াকে হাত করে আদতে প্যালেস্তাইনকেই ঠুঁটো করতে চেয়েছে নেতানিয়াহুর সরকার।

অন্য একাংশের দাবি, নেতানিয়াহু যেনেতেনপ্রকারেণ গাজ়ায় শান্তি কিনতে চেয়েছিলেন। সে জন্য গাজ়াবাসীদের যথেচ্ছ ওয়ার্ক পারমিটও দিয়ে এসেছে তাঁর সরকার।

ইজরায়েলের অজান্তেই হামাসের শক্তি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েই চলেছে।