ইসরায়েলে হামলার মাস্টারমাইন্ড কে এই দেইফ? জেনেনিন তার পরিচয়

ইসরায়েলের গর্ব করার মতো নিরাপত্তাব্যবস্থাকে ধসিয়ে দিয়ে গত শনিবার সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনের সংগঠন হামাস। সম্ভাব্য কঠোর পরিণতি জানা সত্ত্বেও এ হামলা চালিয়ে শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছেন হামাসের সদস্যরা। ইসরায়েল বলছে, হামাসের এ হামলা অনেকটা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে বিশ্ববাণিজ্য কেন্দ্রের জোড়া ভবনে আল-কায়েদার হামলার মতো।

হামলার পর অনেকরই প্রশ্ন-সীমিত সক্ষমতা নিয়ে এত বড় পরিসরে হামলা কীভাবে চালাল হামাস? সংগঠনটির শক্তিমত্তা আসলে কোথায়? এ হামলার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড আসলে কে?

শনিবারের হামলাকে আল–আকসা ফ্লাড বলে উল্লেখ করেছে হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুড়ে ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে নাজেহাল করে দিয়ে বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে হামাস যোদ্ধারা। জানা গেছে হামলার নেপথ্যে মাস্টারমাইন্ড হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফ।