OMG! বন্দে ভারতে উঠতে গিয়ে আটকে গেল যাত্রী! দেখতে পেয়েই ছুটে গেল RPF, তারপর…যা ঘটলো?

হাওড়া স্টেশনে একজন যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে দুর্ঘটনার শিকার হন। তিনি পা পিছলে পড়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে আটকা পড়েন। আরপিএফ কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার সকালে ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্লাটফর্ম থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। ট্রেনটি ছাড়ার সময় একজন যাত্রী লাগেজ নিয়ে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। তিনি ওঠার সময় পা পিছলে পড়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে আটকা পড়েন।

ঘটনাস্থলে থাকা আরপিএফ কর্মীরা তাকে উদ্ধার করতে যান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইন্সপেক্টর বিনোদ কুমার চৌধুরী আহত যাত্রীকে উদ্ধার করেন এবং তাকে হাওড়া জেলা হাসপাতালে পাঠান। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন।

প্রসঙ্গত, ঝুঁকি নিয়ে ট্রেনে না ওঠার জন্য রেল কর্তৃপক্ষ বারবার যাত্রীদের সতর্ক করে। কিন্তু তা সত্ত্বেও একশ্রেণীর যাত্রীদের হুশ ফিরছে না। এর আগে গত রবিবার মুর্শিদাবাদের বাসুদেবপুর স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে পা পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।