সাবধান! মোবাইল চুরি গেলে খোয়াতে পারেন টাকাও, বাংলার বাসিন্দার সঙ্গে যা হল

কলকাতায় কেষ্টপুরের বাসিন্দা শঙ্কর ঘোষের কাছ থেকে বাসের জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইয়ের ১৫ মিনিটের মধ্যেই মোবাইল হ্যাক করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪২ হাজার টাকা চুরি করা হয়।

শঙ্কর ঘোষ জানান, তিনি বেহালায় অফিস থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। জানলার ধারে বসে মোবাইলে ম্যাসেজ টাইপ করছিলেন। বাসটি একটা স্টপেজে দাঁড়াতেই জানলা ওপার থেকে এক ব্যক্তি তার মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় পালায়।

পরে শঙ্কর ঘোষ অন্য একটি ফোন এবং সিম কার্ড নেওয়ার পর তিনি জানতে পারেন যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪২ হাজার টাকা চুরি করা হয়েছে।

শঙ্কর ঘোষ জানান, তিনি তার ফোন ম্যাসেজ সেভ করেননি। তার দাবি, ফোন চুরি যাওয়ার পর তা হ্যাক করা হয় এবং পাসওয়ার্ড জেনে নেওয়া হয়।

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তকারী অফিসাররা মনে করছেন, মোবাইল চুরির পর ছিনতাইকারীরাই মোবাইল হ্যাক করে টাকা চুরি করেছে।

পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে ফোনে যেন পাসওয়ার্ড সেভ করে রাখা না হয়। মোবাইল চুরি বা খোয়া গেলে চুরি যেতে পারে আপনার টাকাও।