OMG! বৃদ্ধ কে খুনের পর BMW চুরি করে দিঘায় গিয়ে ফূর্তি, হত্যার কিনারা করলো পুলিশ

নাগেরবাজারে বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যের খুনের কিনারা পেয়েছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৌরভ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সৌরভ বৃদ্ধের BMW গাড়ি নিয়ে দিঘায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর বৃদ্ধের বাড়িতে গিয়েছিল সৌরভ। বৃদ্ধ গাড়ি দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে বচসা হয়। এরপর সৌরভ বৃদ্ধকে ধাক্কা মেরে মাথায় আঘাত করে। পরে গলা টিপে খুন করে। খুনের পর বৃদ্ধের গাড়ি নিয়ে পালিয়ে যায় সৌরভ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্য একাই থাকতেন। তার একটি BMW গাড়ি ছিল। তবে তার জন্য কোন নির্দিষ্ট চালক ছিল না। সেক্ষেত্রে এক এক সময়, এক একজন চালক চালাতেন গাড়িটি।

গত বৃহস্পতিবার বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। বৃদ্ধের গাড়ির চালকদের মধ্যে একজনের কথা জানতে পারে পুলিশ। সেই চালকের মাধ্যমে সৌরভের পরিচয় পায় পুলিশ। এরপর সৌরভকে গ্রেফতার করা হয়।