বিদেশিনীকে জাপ্টে ধরে চুমু পাকিস্তানি বুঢ্ঢার! তারপর…যা ঘটলো?

পাকিস্তানের পেশোয়ারে বিদেশিনী পর্যটকের উপর শ্লীলতাহানির অভিযোগে রেস্তরাঁ মালিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম নিসার। তিনি পেশোয়ারের বিখ্যাত ‘নিসার চরসি টিক্কা শিস মহল’-র মালিক।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বিদেশিনী নিসারের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। তখন হঠাৎ করেই তাঁকে জড়িয়ে ধরেন অভিযুক্ত রেস্তরাঁ মালিক। ভিডিয়ো ভাইরাল হতেই তৎপর হয় ইসলামাবাদ। অভিযুক্তকে গ্রেফতার করে শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।
পাকিস্তানে মহিলাদের উপর অপরাধের ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে।
পাক সুন্দরীর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বিতর্কিত
এদিকে, পাকিস্তানের করাচির এরিকা রবিন মলদ্বীপের সুন্দরী প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছেন। আগামী নভেম্বরে এল সালভাদোরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নামার কথা রয়েছে তাঁর। কিন্তু বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছেন না কট্টরপন্থীরা। এতে পাকিস্তানের ইসলামিক ঐতিহ্য নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।