OMG! হেডমাস্টারের সঙ্গে তুমুল মারামারি সহ শিক্ষকের! ভাইরাল ভিডিয়োতে নিন্দার ঝড়

পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ১৩ সেপ্টেম্বরের বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, প্রধান শিক্ষক অশোক জোয়ারদার সহকারী শিক্ষক কৃষ্ণেন্দু রায়ের বাড়িতে ফোন করে তার সম্পর্কে অশালীন কথা বলেন। পরিবারের সদস্যদের থেকে এ কথা জানার পর স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে বচসায় জড়িয়ে পরেন সহকারী শিক্ষক। বচসা এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শিক্ষামহলে নিন্দার ঝড় উঠেছে। স্কুলের প্রাক্তনীরাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক অশোক জোয়ারদার বলেন, “সহকারী শিক্ষক কৃষ্ণেন্দু রায়ের বাড়িতে ফোন করা হয়েছিল একথা ঠিক। তবে আমি তাকে কোনও অশালীন কথা বলি নি।”

অন্যদিকে, সহকারী শিক্ষক কৃষ্ণেন্দু রায় বলেন, “প্রধান শিক্ষক আমার সম্পর্কে অশালীন কথা বলেছেন। আমি তা মেনে নিতে পারিনি। তাই তাকে প্রতিবাদ করেছিলাম।”

এই ঘটনায় স্কুলের পরিবেশ নষ্ট হয়েছে বলে মনে করছেন স্কুলের প্রাক্তনীরা। তারা স্কুলের পরিচালন কমিটিকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।