OMG! স্বামীহত্যার দায়ে ‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ বইয়ের লেখকের যাবজ্জীবন জেল

‘কীভাবে আপনার স্বামীকে খুন করবেন’ (হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড) বইয়ের লেখক ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফিকে স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি আদালত। স্বামী ড্যানিয়েল ব্রফিকে গুলি করে হত্যা করেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

রোম্যান্সধর্মী লেখক ন্যান্সির বিরুদ্ধে গেল ২৫ মে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। অপরাধ প্রমাণ হওয়ার পরেও জনাকীর্ণ আদালতে ন্যান্সির মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। ২০১৮ সালের ২ জুন ৬৩ বছর বয়সী ড্যানিয়েলকে খুন করেন ন্যান্সি। প্রয়াত স্বামী ড্যানিয়েল ব্রফি ওরেগন কিউলিনারি ইনস্টিটিউটের একজন শেফ ও প্রশিক্ষক ছিলেন। বছর চারেক আগে তাঁকে ইনস্টিটিউটের রান্নাঘরে দুবার গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

মূলত জীবনবীমার ১৫ লাখ মার্কিন ডলারের লোভেই নিজের স্বামীকে ন্যান্সি খুন করেছেন বলে উল্লেখ করেন বিচারকদের একটি দল। তবে ন্যান্সি এ অভিযোগ অস্বীকার করেন।

স্বামীকে খুন করার আগেই, ২০১১ সালে ন্যান্সির ‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ বইটি প্রকাশ হয় এবং সেসময় বইটি বেশ জনপ্রিয়তাও পায়। সেখানে তিনি ধরা না পড়ে কীভাবে খুন করতে হয় তার নানা উপায় বিস্তারিতভাবে লিখেছিলেন। খুনের মোটিভ হিসেবে তিনি বর্ণনা করেছেন—আর্থিক, মিথ্যাবাদী, প্রতারক, অ্যাবিউজার ইত্যাদি বিষয়কে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *