বিশ্বকর্মা পুজোর দিনেই দেশবাসীর জন্য “বিশ্বকর্মা যোজনা”, জেনেনিন কী কী মিলবে সুবিধে?

বিশ্বকর্মা পুজোর দিনেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করছে নতুন প্রকল্প “বিশ্বকর্মা যোজনা”। এই প্রকল্পের আওতায় দেশের দিনমজুর, শ্রমজীবী অনগ্রসর মানুষরা পাবেন নানা সুবিধা।
প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল দেশের বিভিন্ন শিল্পী এবং হস্তশিল্পীদের সাহায্য করা।
বিশ্বকর্মা যোজনার সুবিধাগুলি হল:
দিনমজুর, শ্রমজীবী অনগ্রসর মানুষদের জন্য আর্থিক সহায়তা
প্রশিক্ষণের সুযোগ
কর্মসংস্থানের সুযোগ
ব্যবসা-বাণিজ্যের জন্য ঋণের সুবিধা
এই প্রকল্পটি দেশবাসীর জন্য একটি বড় উপহার।
নতুন প্রকল্পের বিস্তারিত তথ্য আগামী দিনে ঘোষণা করা হবে।
কত জন সুবিধা পাবে?
কেন্দ্রের হিসাবে ১৬৪টি পিছিয়ে পড়া এবং অনগ্রসর সম্প্রদায়ের প্রায় ৩০ লাখ পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন।
প্রকল্পর সুবিধা পাওয়ার যোগ্যতা
এই প্রকল্পের সুবিধা যারা পাবেন তাদের অবশ্যই ভারতীয় এবং শিল্পী বা হস্তশিল্পী হতে হবে। তাদেরকে মাছ ধরার জাল, দর্জি, মালাকার, রাজমিস্ত্রি, চর্মকার, কুম্ভকার, স্বর্ণশিল্পী, কামার, মৃৎশিল্পী, সূতা হতে হবে।