College: একাধিক কলেজে প্রচুর ফাঁকা আসন! পড়ুয়া পেতে বাড়লো স্নাতকে ভর্তির সময়সীমা

নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্যের একাধিক কলেজে এখনও স্নাতক স্তরের প্রচুর আসন ফাঁকা রয়েছে।
এ কারণে রাজ্যের উচ্চশিক্ষা দফতর আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত স্নাতকে ভর্তির সময়সীমা বাড়িয়েছে।
যে সকল কলেজে এখনও ফাঁকা আসন রয়েছে তারা ফের অনলাইন পোর্টাল চালু করতে পারে। পড়ুয়ারা ফের জমা দিতে পারবে আবেদনপত্র।
বিস্তারিত:

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের আসন পূরণের জন্য আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে উচ্চশিক্ষা দফতর। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও এখনও অনেক কলেজে আসন ফাঁকা রয়েছে বলে জানানো হয়েছে।

গত 2 জুন কলেজে ভর্তির দিনক্ষণ প্রকাশ করে উচ্চশিক্ষা দফতর। গত 1 জুলাই থেকে খুলে যায় স্নাতকে ভর্তির আবেদনের জন্য স্ট্যান্ডঅ্যালোন অনলাইন পোর্টাল। শিক্ষা দফতর জানিয়ে দিয়েছিল, সমস্ত কলেজকেই তাদের স্নাতকে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে শেষ করতে হবে। কিন্তু সূত্রের খবর, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও একাধিক কলেজের বহু বিষয়ে ফাঁকা রয়েছে আসন। যা পূরণ করতেই স্নাতকে ভর্তির সময়সীমা বাড়ানোর বিশেষভাবে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।

যে সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে এখনও ফাঁকা আসন রয়েছে তারা ফের অনলাইন পোর্টাল চালু করতে পারে। পড়ুয়ারা ফের জমা দিতে পারবে আবেদনপত্র। সেই প্রেক্ষিতে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত স্নাতকে ভর্তির প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দফতর। অর্থাৎ আরও 9 দিন পড়ুয়ারা ভর্তির কলেজে ভর্তির সুযোগ পাবে।

এদিকে, এবছর থেকে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যে স্নাতকে ভর্তির প্রক্রিয়া চালু হবে বলে শোনা গিয়েছিল। এপ্রিলের শেষলগ্নে সেই গেজেট বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির একাধিক সুবিধার কথাও উল্লেখ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এবছরও সেই নিয়ম চালু করা হয়নি।এতদিন যেমন রাজ্যের সমস্ত কলেজে আলাদাভাবে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হত, মেধাতালিকা প্রকাশ করা হত, সেভাবেই ভর্তি নেওয়া হয় পড়ুয়াদের। কলেজের নিজস্ব পোর্টালের মাধ্যমেই হয়েছে ভর্তি। একইসঙ্গে এবছর থেকেই রাজ্যে শুরু হয়েছে চার বছরের স্নাতক কোর্সও।