WhatsApp -এর ভয়েস মেসেজ টেক্সট আকারে দেখা যাবে, যুক্ত হচ্ছে নতুন ফিচার

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে হোয়াটসঅ্যাপে। প্রতিদিন প্রায় দুশো কোটির বেশি মানুষ ব্যবহার করছেন প্ল্যাটফর্মটি। ব্যক্তিগত তো বটেই অফিসের জরুরি কথাবার্তাও চলে এখন হোয়াটসঅ্যাপে।

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে জরুরি কিংবা ব্যস্ত সময়ে টেক্সট লেখার সময় থাকে না, তখন ভয়েস নোট পাঠান। এবার থেকে আপনি ভয়েস নোট দিলেও প্রাপক পাবেন সেটি টেক্সট আকারে।

হোয়াটসঅ্যাপের এই ট্রান্সক্রিপ্ট ফিচার আসলে একটি সহজ উপায় যার সাহায্যে অডিও চ্যাটে যা যা রয়েছে হুবহু তার একটি টেক্সট নোট পাওয়া যাবে। অর্থাৎ সময় বাঁচাতে কিংবা লিখতে ইচ্ছে না করলে হোয়াটসঅ্যাপে আপনি কথোপকথন ভয়েস রেকর্ড করতে পারবেন এবং ট্রান্সক্রিপ্ট ফিচারের মাধ্যমে তার টেক্সট নোট পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের এই ট্রান্সক্রাইব ফিচার কবে লঞ্চ হবে তা নিয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছে। অবশেষে অ্যান্ড্রয়েড ভার্সনে ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের ট্রান্সক্রাইব ফিচার চালু হয়েছে। শিগগির আইওএস ব্যবহারকারীরা এই ফিচার পাবেন বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া