Mobile: ভারতে আসছে Xiaomi 14 Series, জেনেনিন দাম ও বিশেষ ফিচার সম্পর্কে?
February 7, 2024

শাওমি 14 সিরিজের প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লঞ্চের আগেই বাজারে তীব্র সাড়া ফেলেছে এই স্মার্টফোন। একগুচ্ছ আকর্ষণীয় ফিচার্স এবং সেরা ডিজাইনের সাথে আসতে পারে এই হ্যান্ডসেট। অনেকের মনেই প্রশ্ন ছিল, ভারতে কবে লঞ্চ হবে এই ফোন? অবশেষে, ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য!
লঞ্চ ডেট:
- 25 ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) অনুষ্ঠানে লঞ্চ হবে শাওমি 14 সিরিজ।
- এই সিরিজের থাকবে প্রো এবং আল্ট্রা ভার্সন।
ফিচার্স:
- হাইপারওএস: শাওমি 14 সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হল নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেম। এটি অ্যান্ড্রয়েড 14-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- প্রসেসর: স্মার্টফোনে থাকবে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর।
- জল ও ধুলো প্রতিরোধী: IP68 রেটিং যা জল ও ধুলো-বালি থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখবে।
- ডিসপ্লে: 6.36 ইঞ্চি ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট। সর্বোচ্চ 3000 নিটস ব্রাইটনেস।
- ক্যামেরা: 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে লাইট হান্টার 90 সেন্সর। 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সামনে মিলবে 32 মেগাপিক্সেল সেলফি শুটার।
- ব্যাটারি: দুর্দান্ত ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং।
- নন-প্রো: 4,610mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং
- প্রো: 4,880mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং
- ওয়্যারলেস চার্জিং: দুই মডেলেই পাবেন 50W ওয়্যারলেস চার্জিং।
প্রতিযোগিতা:
- শাওমি 14 সিরিজ আল্ট্রা মডেল স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ এবং আইফোন 15 প্রো মডেলকে চ্যালেঞ্জ জানাতে পারে।
দাম:
- 50,000 টাকা থেকে শুরু হতে পারে দাম, প্রো মডেলের দাম থাকতে পারে 80,000 টাকা।