I Phone-15 নিয়ে নতুন অভিযোগ, জেনেনিন কি সমস্যা এই দামি ফোনে

সেপ্টেম্বরে আইফোন-১৫ সিরিজের চারটি ফোন লঞ্চ করে টেক জায়ান্ট অ্যাপল। এর মধ্যে আইফোন-১৫ ও আইফোন-১৫ প্রো অল্প ব্যবহারেই গরম হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ করেছিলেন ব্যবহারকারীরা।
এবার ব্যবহারকারীরা ফোনগুলো নিয়ে আরো গুরুতর অভিযোগ করছেন। আইফোন-১৫ নিয়ে নতুন অভিযোগ করছেন ব্যবহারকারীদের একাংশ। তারা স্ক্রিন বার্নিং সমস্যার কথা জানিয়েছেন।

স্ক্রিন বার্নিং সমস্যার কথা অনেকের অজানাও হতে পারে। স্ক্রিন প্যানেলের যেকোনো অংশ বিবর্ণ হয়ে গেলে তখন তাকে স্ক্রিন বার্নিং বলা হয়। রেডিট এবং অ্যাপল ফোরামে এ অভিযোগগুলো তুলে ধরেছেন আইফোন-১৫ ব্যবহারকারীরা। ফোনের স্ক্রিনে এ সমস্যার কথা প্রথমে একজন ব্যবহারকারী ছবি দিয়ে পোস্ট করলে পরে সেখানে আরও অনেকে একই সমস্যার কথা জানান।

রেডিটে একজন ব্যবহারকারী লিখেছেন, সেল শুরু হওয়ার প্রথম দিনই আমি আইফোন-১৫ প্রো ম্যাক্স কিনে আনি। এই কয়েকদিন ফোনটা ব্যবহার করে আমার বেশ ভালোও লেগেছে। আমি শুনেছি, কিছু মানুষ তাদের ফোনে বার্ন সমস্যাটি দেখতে পেয়েছেন। এসবের কিছুই এতদিন আমার নজরে আসেনি। তবে অভিযোগ শোনার পরই দেখি আমার ফোনেও ছোট্ট একটা অংশ কীরকম যেন ফ্যাকাশে হয়ে গেছে। পরে বুঝতে পারলাম, এটা নিশ্চয়ই স্ক্রিন বার্নিং।