রাবাদার বলে জোড়া ছক্কা! রাজস্থান রয়্যালসের নতুন সেনসেশন বৈভবকে নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড়, কী বললেন রাবাদা?

মাত্র ১৩ বলে ৩৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৩টি বিশাল ছক্কা ও ৩টি চার। যদিও ২৩০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান ১৫২ রানে অলআউট হয়ে ম্যাচটি হেরে যায়, কিন্তু ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বৈভব।
মুগ্ধ রাবাদার বড় মন্তব্য
তরুণ এই ব্যাটারের নির্ভীক ব্যাটিং দেখে নিজেকে আটকে রাখতে পারেননি কাগিসো রাবাদা। ম্যাচ শেষে বৈভবের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “সূর্যবংশী এক অসাধারণ প্রতিভা। ওর হাতের মুভমেন্ট খুব দ্রুত। ও একদম নির্ভীক, ওর চোখেমুখে ভয়ের কোনো চিহ্নই নেই। আসলে তরুণ বয়সে এমনই হওয়া উচিত।” রাবাদা আরও যোগ করেন যে, আইপিএলের মতো বড় মঞ্চে এমন উত্তেজনাপূর্ণ ক্রিকেট দেখা সত্যিই দারুণ ব্যাপার।
আইপিএল ২০২৬-এ উড়ন্ত ফর্ম
চলতি মরসুমে বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স যে কোনো অভিজ্ঞ ব্যাটারকেও লজ্জায় ফেলবে। এখন পর্যন্ত ১১টি ইনিংসে তিনি করেছেন ৪৪০ রান। তাঁর ব্যাটিং গড় ৪০, কিন্তু সবথেকে অবিশ্বাস্য হলো তাঁর ২৩৬ স্ট্রাইক রেট। এই মরসুমে ইতিমধ্যেই একটি বিধ্বংসী শতরান ও দুটি অর্ধশতরান নিজের ঝুলিতে পুরেছেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, বৈভবের এই ‘নো ফিয়ার’ অ্যাটিটিউডই তাঁকে আধুনিক ক্রিকেটের নতুন সুপারস্টার করে তুলছে। বুমরাহ থেকে রাবাদা— বিশ্বের ত্রাস সৃষ্টিকারী বোলারদের যেভাবে অনায়াসে গ্যালারিতে পাঠাচ্ছেন বৈভব, তাতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে উজ্জ্বল, তা আর বলার অপেক্ষা রাখে না।