বোল্ড লুকে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক, জেনেনিন কী কী থাকছে ফিচার?

বাইক প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল এনফিল্ড তাদের জনপ্রিয় গেরিলা ৪৫০ (Guerrilla 450)-এর আপডেটেড সংস্করণ ‘অ্যাপেক্স’ আত্মপ্রকাশ করল। মেকানিক্যাল বা ইঞ্জিনের শক্তিতে বড় কোনো রদবদল না হলেও, রাইডারদের স্বাচ্ছন্দ্য এবং বাইকের অ্যারোডাইনামিক ডিজাইনে আনা হয়েছে আমূল পরিবর্তন। ভারতে এই নতুন ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ২ লক্ষ ৪৯ হাজার টাকা থেকে।

আগ্রাসী রাইডিং ও নতুন হ্যান্ডেলবার

নতুন গেরিলা ৪৫০ অ্যাপেক্স-এর সবচেয়ে বড় পরিবর্তন এর রাইডিং পজিশনে। হ্যান্ডেলবারটিকে আগের চেয়ে ৫৭ মিমি সামনে এবং ৫৬ মিমি নিচে সেট করা হয়েছে। এর ফলে রাইডার কিছুটা সামনের দিকে ঝুঁকে বাইক চালাতে পারবেন, যা এক স্পোর্টি এবং আগ্রাসী অনুভূতি দেবে। নতুন অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলবার দীর্ঘ সফরের ক্লান্তি কমিয়ে রাইডিং এনগেজমেন্ট বহুগুণ বাড়িয়ে দেবে।

স্মার্ট ফিচার ও নেভিগেশন

প্রযুক্তির দিক থেকেও রয়্যাল এনফিল্ড পিছিয়ে নেই। এই বাইকে থাকছে:

  • ট্রিপার ড্যাশ: ৪ ইঞ্চির সার্কুলার টিএফটি ডিসপ্লে, যা সরাসরি গুগল ম্যাপ ভিত্তিক নেভিগেশন সাপোর্ট করে।

  • মোড রিটেনশন: আপনি শেষবার যে মোডে বাইকটি চালিয়েছিলেন, স্টার্ট করার পর বাইকটি স্বয়ংক্রিয়ভাবে সেই মোডেই থাকবে।

  • আপডেটেড অ্যাপ: রয়্যাল এনফিল্ড অ্যাপের নতুন ইন্টারফেসের মাধ্যমে বাইকের সব তথ্য এখন মোবাইলেই মিলবে।

নিরাপদ টায়ার ও আকর্ষণীয় ডিজাইন

রাস্তায় গ্রিপ মজবুত করতে এতে ব্যবহার করা হয়েছে আপডেটেড সিয়াট গ্রিপ এক্সএল (Ceat Grip XL) টায়ার। নতুন ট্রেড প্যাটার্নের ফলে ভেজা বা পিচ্ছিল রাস্তায় বাইকটি অনেক বেশি নিরাপদ থাকবে। এছাড়া ড্যাশ ভ্যারিয়েন্টে যোগ হয়েছে চোখধাঁধানো ‘টুইলাইট ব্লু’ রঙের অপশন। অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে হেডলাইট গ্রিল এবং হ্যান্ডগার্ডের মতো প্রিমিয়াম অ্যাক্সেসরিজ।

২০২৬-এর রোডস্টার রেঞ্জে রয়্যাল এনফিল্ডের এই নতুন সংযোজন যে তরুণ প্রজন্মের মন জয় করবে, তা বলাই বাহুল্য।