TATA-র নতুন বৈদ্যুতিক গাড়ি, জেনেনিন যেসব ফিচার থাকছে?

ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে রাজত্ব আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল টাটা মোটরস। লঞ্চ হলো দেশের জনপ্রিয় মাইক্রো এসইউভি পাঞ্চ ইভি (Punch.ev)-র আপডেটেড ভার্সন। নতুন লুক, শক্তিশালী ব্যাটারি এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে এই গাড়িটি ইভি প্রেমীদের মনে জায়গা করে নিতে প্রস্তুত। সবচেয়ে বড় চমক হলো এর দাম; ভারতীয় বাজারে গাড়িটির প্রাথমিক দাম রাখা হয়েছে মাত্র ৬.৪৯ লক্ষ টাকা (ব্যাটারি সাবস্ক্রিপশন মডেলে)।
ডিজাইনে আধুনিকতার ছোঁয়া: নতুন পাঞ্চ ইভি-তে আগের তুলনায় অনেক বেশি ক্লিন এবং ফিউচারিস্টিক ডিজাইন দেওয়া হয়েছে। কালো ট্রিম সরিয়ে আনা হয়েছে আধুনিক বাম্পার। সিগনেচার Y-শেপ এলইডি ডিআরএল এবং সামনের চার্জিং ফ্ল্যাপ আগের মতোই থাকলেও, যুক্ত হয়েছে নতুন ১৬-ইঞ্চি অ্যারো-অপ্টিমাইজড অ্যালয় হুইল। এছাড়া পেছনে থাকছে নজরকাড়া কানেক্টেড এলইডি টেলল্যাম্প। ১৯৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় যেকোনো রাস্তায় এটি অনায়াসেই চলতে পারবে।
ফিচারের পাওয়ার হাউস: গাড়ির অন্দরে ঢুকলেই চোখে পড়বে প্রিমিয়াম ডুয়াল-টোন ড্যাশবোর্ড। টপ ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে:
-
১০.২৫-ইঞ্চি বিশাল টাচস্ক্রিন ও ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে।
-
৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ভেন্টিলেটেড সিট।
-
ওয়্যারলেস চার্জিং ও অ্যাম্বিয়েন্ট লাইটিং।
-
কানেক্টেড কার প্রযুক্তি, যার মাধ্যমে চার্জিং স্টেশন খোঁজা থেকে পেমেন্ট—সবই হবে এক অ্যাপে।
ব্যাটারি ও অবিশ্বাস্য রেঞ্জ: টাটা এবার পাঞ্চ ইভি-তে দুটি ব্যাটারি অপশন এনেছে: ১. ৪০ কিলোওয়াট আওয়ার (Long Range): যা এক চার্জে রেকর্ড ৪৬৮ কিমি (সার্টিফাইড) পথ চলতে সক্ষম। বাস্তবে যা প্রায় ৩৫৫ কিমি রেঞ্জ দেবে। ২. ৩০ কিলোওয়াট আওয়ার (Standard): এর রেঞ্জ প্রায় ৩৬৫ কিমি।
সুপারফাস্ট চার্জিং: ৬৫ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র ২৬ মিনিটে ২০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই গাড়িটি ছুটবে প্রায় ১৩৫ কিমি!
ব্যাটারি যখন ভাড়ায়: টাটা প্রথমবার এই মডেলে ‘Battery as a Service’ (BaaS) অপশন এনেছে। এর ফলে গাড়ির কেনার খরচ একধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে। গ্রাহকরা ব্যাটারি ব্যবহারের জন্য আলাদাভাবে সাবস্ক্রিপশন চার্জ দিতে পারবেন। তিনটি নতুন আকর্ষণীয় রঙের অপশনে এখন শোরুমে পাওয়া যাচ্ছে এই নতুন পাঞ্চ ইভি।